মঙ্গলবার, ০৮:১৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত
Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–গৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য  এম জহির উদ্দিন স্বপন বলেছেন, “আধুনিক সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো গণমাধ্যম। যে ক্ষমতাবান ব্যক্তি গণমাধ্যমকে সহ্য করতে পারেন না বা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন না, তাঁকে জনগণের প্রতিনিধি বলা যায় না,তিনি নির্বাচিত হোন কিংবা অনির্বাচিত।”

সোমবার রাতে গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, জবাবদিহিতার সংস্কৃতিই একটি সভ্য সমাজের মূল ভিত্তি। সমাজ ও রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম ছাড়া কোনো সভ্য সমাজ টিকে থাকতে পারে না গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকপ্রার্থী জহির উদ্দিন স্বপনের লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচারবিষয়ক উপকমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন ও সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com