শুক্রবার, ১১:৩৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপত্র জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল, বাছাই, জামানত ও প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত বিস্তারিত পদ্ধতি জানিয়ে পরিপত্র-২ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এ পরিপত্র প্রকাশ করা হয়। পরিপত্রে মনোনয়নপত্র সংক্রান্ত সকল কার্যক্রমের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময়
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। ওই দিন বিকাল ৫টার পরে কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।

দাখিল পদ্ধতি
প্রার্থীরা সরাসরি রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। প্রার্থী ছাড়াও প্রস্তাবকারী বা সমর্থনকারীও মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

সময়সীমা
নির্ধারিত তারিখের মধ্যে যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। দাখিলের সময় প্রার্থীকে জামানত বাবদ ৫০ হাজার টাকা নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের অনুকূলে জমা দিতে হবে।

একাধিক মনোনয়নপত্রের ক্ষেত্রে
একই এলাকায় কোনো প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা পড়লে, শুধু একটি জামানত দিলেই চলবে। বাকি মনোনয়নপত্রের সাথে মূল চালানের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।

দলীয় প্রত্যয়নপত্র
রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র মনোনয়নপত্রের সাথেই জমা দিতে হবে।

চূড়ান্ত মনোনয়ন জানানোর সময়সীমা
কোনো দল একটি এলাকায় একাধিক প্রার্থী মনোনয়ন দিলে, দলের চূড়ান্ত প্রার্থীর নাম ২০ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে রিটার্নিং অফিসারকে জানাতে হবে।

প্রার্থিতা প্রত্যাহার
প্রার্থী নির্ধারিত সময়সীমার মধ্যে লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। তবে একবার প্রত্যাহার বা দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে তা ফেরত নেওয়া যাবে না।

বাছাই প্রক্রিয়া
রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই করবেন। বাছাইয়ের সময় প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী বা নির্বাচনী এজেন্ট উপস্থিত থাকতে পারবেন।

সামান্য ত্রুটি মারাত্মক নয়
মনোনয়নপত্রে ছোটখাটো ভুল থাকলে সেটি বাতিল করা যাবে না। প্রয়োজনে তাৎক্ষণিক সংশোধন করা যাবে। তবে হলফনামার তথ্য সংশোধন করা যাবে না।

ভোটার তালিকার তথ্য যাচাই
প্রার্থীর নাম বা তথ্য ভোটার তালিকার সাথে পুরোপুরি মিল না থাকলেও মনোনয়নপত্র বাতিল করা হবে না। এসএসসি সার্টিফিকেট বা স্বীকৃত পরিচয়পত্রের ভিত্তিতে তথ্য যাচাই করা হবে।

আপিলের সুযোগ
মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তে আপত্তি থাকলে ৫ থেকে ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। কমিশন ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিলের নিষ্পত্তি করবেন।

অঙ্গীকারনামা জমা
প্রার্থী ও রাজনৈতিক দলকে ‘আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী অঙ্গীকারনামা মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে।

ঋণ খেলাপি যাচাই
মনোনয়নপত্র দাখিলকারীদের ঋণ খেলাপি সম্পর্কিত তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে পাঠানো হবে।

অফিস খোলার সময়
নির্বাচনী কাজ শেষ না হওয়া পর্যন্ত রিটার্নিং অফিসারের অফিস সপ্তাহের ছুটির দিনেও সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এসব নির্দেশনা মেনে চলার জন্য সকল প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com