শুক্রবার, ০২:২৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

এবার ডেনমার্কেও কিশোরদের সামাজিক মাধ্যমে বিধিনিষেধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

অস্ট্রেলিয়া এই সপ্তাহে ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিশ্বের প্রথম ধরণের নিষেধাজ্ঞা কার্যকর করার পর এবার ডেনমার্কও ১৫ বছরের নিচের শিশুদের জন্য একই ধরনের কঠোর সীমাবদ্ধতা আনার পরিকল্পনা করছে। এই আইন ২০২৬ সালের মধ্যভাগে কার্যকর হতে পারে।

ডেনমার্ক সরকার বলেছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো শিশুদের সাইবারবুলিং, গ্রাফিক কনটেন্ট এবং অন্যান্য অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া। ডেনমার্ক সরকারের তথ্য অনুযায়ী, বর্তমান বয়সসীমা থাকা সত্ত্বেও ১৩ বছরের নিচের প্রায় ৯৮% শিশু সামাজিক মাধ্যম ব্যবহার করছে, এবং ১০ বছরের নিচের প্রায় অর্ধেক শিশু অনলাইনে সক্রিয়।
ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্যারোলিন স্টেজ জানিয়েছেন, বাস্তব জগতে যেমন বাউন্সার থাকেন পার্টি বা জনসমাগমে বয়স যাচাইয়ের জন্য, অনলাইন জগতে তা নেই তাই শিশুদের সুরক্ষার জন্য এই বিধিনিষেধ প্রয়োজন।

অস্ট্রেলিয়ার নতুন আইন অনুযায়ী, ১৬ বছরের নিচের শিশুদের অ্যাকাউন্ট অপসারণে ব্যর্থ হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মকে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ($৩৩ মিলিয়ন) জরিমানা করা হতে পারে। ডেনমার্কও একই ধরনের পথ অনুসরণ করে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com