শুক্রবার, ১১:৩৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নির্বাচনের তপশিল কী? এতে যা যা থাকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তপশিল ঘোষণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুই নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।

তবে অনেকে জানেন না তপশিল মানে কী, অনেকে মনে করেন তপশিল মানে শুধুই নির্বাচনের তারিখ ঘোষণা। তবে সাংবিধানিক দায়িত্ব হিসেবে ইসির ঘোষিত তফসিল শুধু ভোটের তারিখ জানানো নয়। এর মধ্যে নির্বাচনসংক্রান্ত নানা খুঁটিনাটি কাজ, আইনি প্রক্রিয়া ও সেসবের নির্দিষ্ট সময়সূচিও বিস্তারিতভাবে উল্লেখ থাকে।

তবে চলুন জেনে নেওয়া যাক তফসিল কী ও এতে কী কী থাকে?

সহজভাবে বলতে গেলে, তফসিল হলো নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কাজের আইনি সময়সূচি। অর্থাৎ ভোটের তারিখ ঘোষণা ছাড়াও এটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা।

তপশিলে যা থাকে-

মনোনয়ন প্রক্রিয়া ও সময়সীমা : প্রার্থীরা কত তারিখ থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন—তফসিলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকে।

বাছাই ও আপিল : নির্দিষ্ট কত দিনের মধ্যে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই–বাছাই করবে এবং বাতিল হলে কোন সময়সীমার মধ্যে আবেদনকারী আপিল করতে পারবেন—এই সময়সীমাও তফসিলে বিস্তারিতভাবে নির্ধারিত থাকে।

প্রচারণার সময়সীমা : কত তারিখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, কবে থেকে তারা প্রচারণা শুরু করতে পারবেন এবং কতদিন তা চলবে—তফসিলে এসব নির্দিষ্টভাবে উল্লেখ থাকে। সাধারণত নির্বাচনী প্রতীক ঘোষণার পরই প্রচারণা শুরু করার তারিখ নির্ধারিত হয়।

ভোট গ্রহণ ও গণনা : ভোট গ্রহণ কত তারিখে, কোন সময়ে শুরু হবে এবং কতটা পর্যন্ত চলবে—এসব তথ্য বিস্তারিতভাবে তফসিলে থাকে। একই সঙ্গে ভোটগ্রহণ শেষে কোথায় এবং কীভাবে গণনা করা হবে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

এই পুরো বিষয়টির সমষ্টিকেই নির্বাচনের তফসিল বলা হয়।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com