বৃহস্পতিবার, ০৫:২৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

নিউ ইয়র্কে ছুরিকাহত বিতর্কিত লেখক সালমান রুশদী

সালেহ্ বিপ্লব:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার পঠিত

সেখানকার সময় শুক্রবার সকালে নিউ ইয়র্কে সিতোকোয়া ইনস্টিটিউটে লেকচার সেশনে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। আততায়ী ছুটে এসে তার ঘাড়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ইন্টারভিউ করতে আসা সাংবাদিকের মাথায়ও আঘাত করে সে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। আল জাজিরা

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, আলোচিত-সমালোচিত লেখকের ঘাড়ে বেশ কটি আঘাত দেখা গেছে। তাকে হেলিকপ্টারে করে এরিয়া হসপিটালে পাঠানো হয়েছে। তবে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানে না পুলিশ।

বিবিসি জানায়, ওই শিল্প ও শিক্ষা কেন্দ্রের মঞ্চেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর পাঠানো হয় হাসপাতালে।

১৯৮৮ সালে স্যাটানিক ভার্সেস লিখে সারা পৃথিবীতে আলোচনার ঝড় বইয়ে দেন সালমান রুশদী। তুমুল ক্ষুব্ধ হয় মুসলিমরা। ইরান বইটি নিষিদ্ধ করে। ইরানের সে সময়কার নেতা, মরহুম আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদীর মাথার জন্য ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন। পরবর্তী সরকারগুলো বিষয়টি নিয়ে মাতামাতি করেনি, তবে ধর্মদ্রোহিতার অভিযোগে সালমান রুশদীর বিরুদ্ধে সারাবিশে^র মুসলমানদের মধ্যে ক্ষোভ জোরালো হয়।

জীবননাশের হুমকির মুখে সালমান রুশদী প্রায় এক দশক আত্মগোপনে থাকেন। বর্তমানে তার বয়স ৭৫। তিনি ১৪টি গ্রন্থ লিখেছেন। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে নাইট উপাধি দেওয়া হয় ২০০৭ সালে।

সালেহ্ বিপ্লব
সম্পাদক
সময়ের কণ্ঠধ্বনি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com