মঙ্গলবার, ০৬:৪৬ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

অবৈধ ফোন বন্ধে অনড় সরকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

অবৈধ ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এমবিসিবির সভাপতি বলেন, বিটিআরসির সঙ্গে বৈঠকে কোনো ইতিবাচক ফল ছাড়াই শেষ হয়েছে। অবৈধ ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিষয়ে অনড় রয়েছে সরকার।

তিনি বলেন, আগামীকাল আবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসি বৈঠকে বসবে। সে পর্যন্ত অপেক্ষা করব। এরপর পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ আসলাম।

এর আগে বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে বৈঠক করেন মোবাইল বিজনেস কমিউনিটির ১০ সদস্যের প্রতিনিধিদল। বৈঠকের মূল দাবিগুলো ছিল এনইআইআর সিস্টেম সংস্কার এবং হ্যান্ডসেট নিবন্ধন এক বছর স্থগিত করার ব্যবস্থা।

অন্যদিকে মোবাইল ব্যবসায়ীরা দাবি করেছেন, করফাঁকি দিয়ে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হোক এবং বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে ৫৮ শতাংশ শুল্ক কমানো হোক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com