শুক্রবার, ১১:৫৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন পুনর্বহাল, পেল নতুন প্রতীক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত
জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপার নিবন্ধন পুনর্বহালের পাশাপাশি দলটির জন্য নতুন প্রতীক ‘চশমা’ সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শর্ত পূরণ না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয়।
নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেয় আদালত।   এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন ‘সন্তুষ্ট হয়ে’ জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয় এবং ‘হুক্কা’ প্রতীক বরাদ্দ করে।   ২০২৫ সালের ৯ নভেম্বর দলটি তাদের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’-এর সঙ্গে ‘জাগপা’ সংযোজন করে এবং দলের প্রতীক হিসাবে ‘হুক্কা’-এর পরিবর্তে ‘চশমা’ বরাদ্দের আবেদন করে।
ইসি এ আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলটির নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক ‘চশমা’ নির্ধারণ করলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com