বুধবার, ১২:৪২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
লাইনচ্যুত বগি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী, চার দশক ধরে বাংলাদেশ একটি আস্থা ও নির্ভরতার নাম হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

৬ বছর পর বিয়ন্সে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৫৫ বার পঠিত

সর্বশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘লেমোনেড’। মার্কিন গায়িকা বিয়ন্সের সেই ষষ্ঠ অ্যালবামটি ব্যবসায়িক সাফল্যের সঙ্গে সমালোচকদের প্রশংসাও কুড়ায়। এর পর আর অ্যালবাম প্রকাশ করেননি। তার স্বামী জে-জেডের সঙ্গে কাজ করেছেন, নিজের লাইভ অ্যালবাম মুক্তি দিয়েছেন, সিনেমায় গেয়েছেন। কিন্তু এতে ভক্তদের যেন মন ভরছিল না। অবশেষে বহুল প্রতীক্ষিত সপ্তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিলেন বিয়ন্সে। সম্প্রতি তিনি জানান, ৬ বছর পর আসছে নতুন অ্যালবাম ‘রেনেসাঁ’। আগামী ২৯ জুলাই মুক্তি পেতে যাওয়া অ্যালবামের প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে গায়িকার ওয়েবসাইট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে।

নাম ও মুক্তির দিনতারিখ ছাড়া আর কিছু অবশ্য জানাননি বিয়ন্সে। বরাবরই নতুন কিছু দিয়ে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন তিনি। এই যেমন সর্বশেষ অ্যালবাম ‘লেমোনেড’-এর টিজার-ট্রেলার প্রকাশ করেছিলেন অ্যালবাম বাজারে আসার মাত্র এক সপ্তাহ আগে। তবে অ্যাপল মিউজিক জানায়, নতুন অ্যালবামে বিয়ন্সের ১৬টি গান থাকবে। গত বছর হার্পার বাজার সাময়িকীকে প্রথম নতুন অ্যালবাম নিয়ে কাজ করার কথা জানান বিয়ন্সে। তিনি বলেন, “গত বছরের স্বেচ্ছানির্বাসন ও সব অবিচারের পর আমি মনে করি, সবাই এখন আবার পালিয়ে যেতে, ঘুরতে, ভালোবাসতে ও হাসতে প্রস্তুত। আমি মনে করি, একটা ‘রেনেসাঁ’ আসছে। যেভাবেই হোক, আমি এটার সঙ্গে থাকতে চাই।” ওই সাক্ষাৎকারের মধ্যেই যে অ্যালবামের নাম লুকিয়ে ছিল, সেটা তখন বোঝা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com