রবিবার, ০৭:২৫ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

‘‌২৫ বছর আগে আল্লাহ আমাকে হজ করার কপাল দিয়েছিলেন’

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

ঢাকাই সিনেমার বরেণ্য চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। একসময় নিজের দুর্দান্ত অভিনয়ে পর্দা কাঁপিয়েছেন এই অভিনেতা। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। তবে বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না সোহেল রানাকে। বলা চলে, অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নানান বিষয় নিয়ে কথা বলেন বরেণ্য এই অভিনেতা।

এ সময় তিনি জানান, প্রায় ২৫ বছর আগে আল্লাহ তায়ালা তাকে হজ পালন করার তৌফিক দিয়েছিলেন।

সোহেল রানা বলেন, বর্তমানে প্রতিদিনই একটা না একটা অসুস্থতা লেগেই আছে। এরপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে—আমি কথা বলতে পারছি, আপনাদের সামনে আসতে পারছি। সবার সঙ্গে মেলামেশা করতে পারছি। এখন এভাবেই দিন কেটে যাচ্ছে।

হজ পালনের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, আমি অসুস্থ হওয়ার পরে হজে গিয়েছিলাম। প্রায় ২৫ বছর আগে আল্লাহ তায়ালা আমাকে হজ করার কপাল দিয়েছিলেন। এখন আমি ধর্মের বই পড়াশোনা করি। তবে আগের চেয়ে একটু বেশিই পড়াশোনা করি।

নামাজ পড়ার ক্ষেত্রে আগে যেমন ঈদের নামাজগুলো পড়তাম কিংবা সময় সুযোগ পেলে হয়তো নামাজ পড়তাম। এখন মোটামুটি সব ওয়াক্তের নামাজ পড়ি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আগে রোজা রাখা হতো, কিন্তু এখন অসুস্থতার কারণে রোজা রাখতে পারছি না। প্রতিদিন আমাকে ১৪টি ওষুধ খেতে হয়। এটা আমার খুব কষ্ট লাগে। এ ছাড়া বইও পড়া হয়।

চিত্রনায়ক আরও বলেন, আমি আগে থেকেই প্রচণ্ড গান শুনতাম। কিন্তু বরাবরই দুঃখ ছিল যে আমি গান গাইতে পারি না। গান শুনতে ভীষণ পছন্দ করি। আমার এখনও মনে আছে, আমি যখন এম এ পরীক্ষা দেই তখন টেপ-রেকর্ডার ছিল। আমি পড়ছিলাম, তখন আমার শিক্ষক বললেন— পরশু দিন তোমার পরীক্ষা আর তুমি গান শুনছো।

আমি তখন বললাম স্যার, এটা বন্ধ করে দিলে আমার আর পড়া হবে না। ওইটা বাজতে থাকুক, আমি গান শুনছি আর পড়াশোনা করছি। এখনও সেটাই করি, গান শুনি। গান শুনেও আমার অনেকটা সময় কেটে যায়। তবে আমি যেহেতু চিত্রজগতের মানুষ, তাই টেলিভিশনের কিংবা ছোট স্ক্রিন দেখে আসলে আমার মন ভরে না। এ কারণে খুব একটা দেখা হয় না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com