শনিবার, ০৮:৫৮ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সেনেগালে নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২০৯ বার পঠিত

দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ১৪ অভিবাসী মারা গেছেন। স্থানীয় একজন মেয়র এবং এক স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

সোমবার আগুন লাগার পর কাসামান্সের উপকূলীয় শহর কাফাউন্টাইনের মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, ‘আমরা ১৪টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

শহরের প্রধান নার্স বুরামা ফাবোর বলেছেন, ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

নৌকাটিতে প্রায় ১৪০ জন লোক ছিল, যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে ৯০ হন প্রাণে রক্ষা পেয়েছেন।

মেয়র দিয়াট্টা বলেছেন, ‘সেখানে গিনি, নাইজেরিয়া, গাম্বিয়া ও সেনেগালের নাগরিকরা রয়েছেন।’ তবে এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।’

মেয়র বলেন, ‘বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন, কারো ধূমপান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যেখানে ধূমপান করা হয় সেখানে জ্বালানি ছিল।’

নাইজেরিয়া থেকে গাম্বিয়া হয়ে সেনেগালে আসা এক বাবার বক্তব্য বর্ণনা করে তিনি বলেন, ঘটনায় তিনি ট্রমাটাইজড। ‘তিনি এখনো তার স্ত্রী এবং সন্তানদের খুঁজে পাননি।’

মেয়র বলেন, ‘এখানে কোনো ডাক্তার নেই, কেবল নার্সরা আছেন; আমাদের মর্গ নেই, তাই অবিলম্বে লাশ দাফন করতে হবে।’

তিনি বলেন, ‘তাদের পরিবার কখনো জানতে পারবে না, তারা বেঁচে আছেন অথবা মারা গেছেন।’

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com