বুধবার, ১২:৪৮ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূলে বিদ্রোহ, চাপের মধ্যেও আশাবাদী মমতা বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে লাইনচ্যুত বগি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী, চার দশক ধরে বাংলাদেশ একটি আস্থা ও নির্ভরতার নাম হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সহকর্মীকে কুপিয়ে হত্যা করল আনসার সদস্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৯৭ বার পঠিত

মানিকগঞ্জের ঘিওরে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত মোঃ শাহীন নামে (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়।

আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করছিলেন।

এ তথ্য নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিক বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোঃ শাহীনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহীন বটি দিয়ে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com