শুক্রবার, ০৫:০৮ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

সকালে খালি পেটে পানি পান করার উপকারিতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৪২ বার পঠিত

পানি পান স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিদিন ৫-৬ লিটার পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন খালি পেটে এক গ্লাস পানি পান করলে তা হজমের ক্রিয়াকে স্বাভাবিক রাখে। তাতে পেটে গ্যাস ও পেট ফুলে থাকার মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

খালি পেটে পানি পান করলে শরীর থেকে টক্সিনও দূর হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করার অভ্যাস বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও সকালে খালি পেটে পানি পান করার উপকারিতা কী কী, তা একনজরে দেখে নেওয়া যাক-

প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করুন। তাতে শরীরের রক্ত পরিশোধিত হয়। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে অন্তত ৩ গ্লাস কুসুম কুসুম পানি পান করলে প্রস্রাবের মাধ্যমে সারারাত জমে থাকা ময়লা দূর হয়ে যায়।

 

বর্তমানে ভুল খাদ্যাভ্যাসের কারণে অধিকাংশের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি হয়। তবে খালি পেটে পানি পান করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন দ্রুত। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে খালি পেটে তিন গ্লাস পানি পান করুন। কয়েক সপ্তাহ পর নিশ্চিত এর ফল পাবেন।

যদি ওজন ক্রমশ বৃদ্ধি নিয়ে সমস্যায় ভোগেন তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ১-২ গ্লাস কুসুম কুসুম গরম পানি পান করার অভ্যাস তৈরি করুন। এতে শরীরে মেটাবলিজম উন্নত হয়। ধীরে ধীরে ওজন কমতেও সাহায্য করে।

ভোরবেলায় পানি পান করলে ঋতুস্রাব, প্রস্রাব, গলা ও কিডনি সংক্রান্ত রোগ সেরে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ২-৩ গ্লাস পানি পান করা উচিত।

সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরে নতুন কোষ তৈরি হয়। এছাড়া পেশিতে কোনো প্রকার ব্যথা থাকলে তা নিরাময় হয়ে যায়। এছাড়া পেশি মজবুত করতেও সাহায্য করে।

খালি পেটে পানি পান করলে সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ রক্ত শুদ্ধ হলে তার বহিঃপ্রকাশ পায় মুখের ত্বকে। অসাধারণ ত্বক ও তার উজ্জ্বলতার জন্য সেলেবদের প্রথম কাজই হলো ঘুম থেকে উঠে গরম বা স্বাভাবিক পানি পান করা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com