বুধবার, ১২:৩১ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

রাজধানীতে জামায়াতের ঝটিকা মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২২৫ বার পঠিত

রাজধানীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। আজ রোববার সকালে কয়েকশ’ নেতাকর্মী ঢাকা মহানগরীর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে এই মিছিল করে। বিক্ষোভ মিছিলটি বাড্ডা ওভার ব্রিজের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেরুল বাড্ডায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াত এই কর্মসূচি করে।

সমাবেশে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সরকার নানা অজুহাতে প্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিং-এর ঘোষণা দিলেও তা এখন ভয়াবহ রূপ নিয়েছে। ফলে সারা দেশে ইতোমধ্যেই গণদুর্ভোগ শুরু হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ করে অবিলম্বে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ঢাকা মহানগরীর উত্তরের আমীর। অন্যথায় সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন- জামায়াত নেতা লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত, জামাল উদ্দীন, মুহাম্মদ আতাউর রহমান সরকার, মেসবাহ উদ্দিন নাঈম, শিবিরের আব্দুল্লাহ আল মামুন জাকির আহমেদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com