শুক্রবার, ০৪:১৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভারতে পাহাড় থেকে পড়া পাথরের চাপায় ১৮ বাস যাত্রী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ভারতের হিমাচল প্রদেশে অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি বাস। এতে ১৮ জন নিহত হয়েছেন এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। ওই বাসের ভেতর আরও অনেক যাত্রী আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের বিলাসপুরে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাটের ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে ওই বাস হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টিতে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে।

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে যায়।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোক প্রকাশ করেন এবং কর্মকর্তাদের উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি অনুদান ঘোষণা দেন।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পাহাড়টির বড় একটি অংশ বাসের ওপর ভেঙে পড়েছে এবং ভেতরে আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com