বুধবার, ০২:৩৫ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গৌরনদীতে র‍্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান

এ.এস মামুন, গৌরনদী
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি সাহস এ লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য কে ধারণ করে  বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি, উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও সম্মননা  প্রদান করা হয়।
‎সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম। তিনি কন্যা শিশুদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার তুলে ধরে বলেন, ‎”আজকের কন্যা শিশুরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি। তাদের স্বপ্নগুলো যেন ডানা মেলে উড়তে পারে, সেই সাহস ও সক্ষমতা আমাদেরকেই জোগাতে হবে। একটি উন্নত জাতি গঠনে কন্যা শিশুদের মেধা ও মননকে কাজে লাগানো অপরিহার্য। প্রতিটি পরিবারকে নিশ্চিত করতে হবে যেন কোনো কন্যা শিশু শিক্ষাবঞ্চিত না হয় বা তাদের সম্ভাবনাগুলো অকালে ঝরে না যায়। এই কন্যা শিশুরাই একদিন দেশের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে নেতৃত্ব দেবে, এ আমার দৃঢ় বিশ্বাস। তাদের সুরক্ষা ও ক্ষমতায়নে আমরা বদ্ধপরিকর।” ‎বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গপ্রসাদ গাইন, এলজিইডি কর্মকর্তা মেজবাউদ্দিন, উপজেলা মহিলা সংস্থা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা মোসা. আছমা আক্তার। এছাড়া ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ,এস,মামুন, সাংবাদিক সোলায়মান তুহিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে ২৪ জন কিশোরীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com