বুধবার, ১২:৩৩ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত পীর হাবিব

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২১ বার পঠিত

শ্রদ্ধা-ভালোবাসায় সুনামগঞ্জবাসী শেষ বিদায় জানিয়েছেন খ্যাতিমান সাংবাদিক পীর হাবিবুর রহমানকে। সোমবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে মরহুমের মরদেহ পৌঁছালে রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে। সেখানে প্রথম নামাজে জানাজা হয়। জানাজায় অংশ নেন সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, পীর হাবিবের ছোট ভাই সাংসদ পীর মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

পরে পীর হাবিবের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মরহুমের গ্রামের বাড়ি মাইজবাড়ি পশ্চিম পাড়া মাঠে। জানাজা শেষে বিকেল ৪.১৫টার দিকে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে সমাহিত করা হয় পীর হাবিবুর রহমানকে।

এর আগে, গত শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান সাংবাদিক পীর হাবিবুর রহমান। পীর হাবিবুর রহমানের প্রথম জানাজা ওই দিন এশার নামাজের পর ঢাকার উত্তরা ৪ নং সেক্টরের পার্ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরবর্তীতে তার মরদেহ জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com