শুক্রবার, ০৫:২০ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বার্থী ইউনিয়নে আলোচনার শীর্ষে শরীফ সাহাবুব হাসান এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন ফের নামঞ্জুর ইসরায়েলে নির্বাচন : আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির মানবতাবিরোধী অপরাধ : মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার পঠিত

মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন ছয়জন।

শুক্রবার দেশটির রাজধানী পোডগোরিকো থেকে ৩৬ কিলোমিটার দূরের সেটিনজেতে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী মূলত পারিবারিক বিবাদে জড়িত ছিলেন। স্থানীয় তথ্যমতে, বন্দুকধারী আত্মহত্যার আগে আশপাশের পথচারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালান।

এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী টেলিগ্রামে বলেন, আমি সব নাগরিককে পরিবারের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

কর্মকর্তাদের মতে, একক বন্দুকধারী পথচারীদের লক্ষ্য করে গুলি করার আগে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করে।

প্রসিকিউটর আন্দ্রিজানা নাস্টিক সাংবাদিকদের বলেন, বন্দুকধারীর বাড়িতে থাকা মা ও তার দুই সন্তানকে হত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com