বুধবার, ১০:১৮ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

বিশাল বাজেটে শাকিবের ‘বরবাদ’, নায়িকা হবেন কে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পঠিত
‘তুফানে’র সাফল্যের পর শাকিবের চোখ এখন ‘বরবাদ’-এর দিকে। কেননা এ সিনেমাটিও বড়সড় আয়োজনের। যদিও ক্যামেরা, লাইট জ্বলে ওঠেনি এখনও। তবে কাজ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে বরবাদ।

নতুন তথ্য অনুসারে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড! 

সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায়, বিরাট বাজেটে তৈরি হচ্ছে শাকিবের পরবর্তী সিনেমাটি। সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি।

দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন। এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ।
এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। 

আরো জানা যায়, সিনেমাটিতে শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। নায়িকা নিয়ে শুরুতে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও ইধিকা পালই হতে চলেছেন শাকিবের পর্দাসঙ্গী, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

‘বরবাদ’ প্রসঙ্গে পরিচালক হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে।

যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।’ 

জানা যায়, ‘বরবাদ’ সিনেমাটিকে বিশ্বমানের করতে যুক্তরাষ্ট্র থেকে নির্মাতা হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করছেন শাকিব খান। বর্তমানে লোকেশন র‍্যাকি করতে দেশের বাইরে আছেন নির্মাতা হৃদয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com