বুধবার, ০২:২৬ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাউল করা শুরু করেছে। তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। আজকে চট্টগ্রামেও খেলা ঢাকাও খেলা। খেলা হবে তাহলে। সবাই প্রস্তুত থাকুন।

শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষ্যে কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, লাঠিসোঁটা, রড় ও চাল-ডালের বস্তা নিয়ে বিএনপি মাঠে নেমেছেন। এরা ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে। এদের সঙ্গে কোনো আপস নয়। এরা দুর্নীতিবাজ। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। এর অর্থ পাচারকারী। এদের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। সামনে কোয়ার্টার ফাইনাল। জানুয়ারিতে ফাইনাল। আমরা সবাই প্রস্তুত, সবাই ঐক্যবদ্ধ।

ওবায়দুল কাদের বলেন, টানেল দেখে জ্বালা। ভারতে হয়নি, নেপালে হয়নি, শ্রীলঙ্কায় হয়নি। শুধুমাত্র বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে হয়েছে। কে করেছে? শেখ হাসিনা করেছে। যতদিন টানেল থাকবে, ততদিন শেখ হাসিনার নাম থাকবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে চায়ের দোকানে বসে যারা সমালোচনা করবেন। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের শৃঙ্খলা মানতে হবে, না হলে খেলা জেতা যাবে না। আমরা আজকে তৃতীয় মুক্তিযুদ্ধে অবতীর্ণ। আজকে নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com