মঙ্গলবার, ১০:৪১ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভোটারদের হাতের ভোটের কালির দাগ এখনও শুকায়নি, তারেক রহমানের নেতৃত্বে আমরা পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে ছিয়েছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক যুবদল নেতাকে গুলি করে হত্যা সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায় : তথ্যমন্ত্রী সিঙ্গাপুরে আইসিইউতে মির্জা আব্বাস র‌্যাবের নতুন ডিজিসহ ‍পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল পদত্যাগ করলেন ইউজিসির চেয়ারম্যান কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী ১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২টি ড্রোন ধ্বংস করল বাহরাইন ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি যুবরাজের

বাস ও লঞ্চের ভাড়া যে হারে বাড়তে পারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৬২ বার পঠিত

রেকর্ড হারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও লঞ্চে ভাড়া বৃদ্ধির পরিমাণ সম্পর্কে একটি ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি কিলোমিটারে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলে দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ানোয় প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকার মতো। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৬ দশমিক ২২ শতাংশ।

বর্তমানে সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সার মতো। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৩ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৯ দশমিক ১৮ শতাংশ।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার, যা মূল্যবৃদ্ধির হারের দিক থেকে রেকর্ড। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রোলে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। ফলে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোয় ভাড়া সমন্বয়ের দাবিতে রাজধানীসহ সারা দেশে অঘোষিতভাবে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। সীমিত পরিসরে যান চলাচল করলেও নেয়া হচ্ছে ইচ্ছেমতো বর্ধিত ভাড়া। কিছু এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে পেট্রোলপাম্প। পাশাপাশি বিক্ষোভও করেছেন পরিবহন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com