সোমবার, ১১:১৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

যুক্তরাজ্যের লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। খবর আনাদোলু এজেন্সির।

ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ড ওয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল আসে। এরপর ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।

ফায়ার বিভাগ আরও জানায়, আগুনে একতলা প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে তিনজন পুরুষকে ভবন থেকে বের করে আনা হয় এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।

তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরে তিনিও মারা যান।

ফায়ার ব্রিগেড আরও জানায়, মোট ১৯টি জরুরি কল পাওয়া গেছে। আশপাশের ফায়ার স্টেশনগুলোর ইউনিটও ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত করছে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা। তাদের সহযোগিতায় কাজ করছে স্থানীয় পুলিশও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com