শুক্রবার, ১২:১৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

টরকী বন্দরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

মো.মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪০ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দুই ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে আওয়ামী লীগ নেতা রেজাউল শিকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ী ও স্থানীয় জনগণ।
অভিযোগ সূত্রে জানা যায়, টরকী বন্দরের বিশিষ্ট টিন ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার (২ জুন) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল শিকদারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে ওই দুই ব্যবসায়ী আহত হন।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় টরকী বন্দর বণিক সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাক স্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ কর্মসূচিতে টরকী বন্দরের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় ব্যবসায়ীরা অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল, কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে শরীফ শাহাবুব হাসান বলেন, “টরকী বন্দর একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। এখানে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে একটি মহল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং টরকী বন্দরে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রেজাউল শিকদারের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com