বৃহস্পতিবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গণশুনানিতে জাল দলিলসহ ধরা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 

মো.মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিসে গণশুনানিকালে জাল দলিল ও ভুয়া সইমোহর ব্যবহার করে নামজারির চেষ্টা করায় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা ভূমি অফিসে “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব” শীর্ষক সাপ্তাহিক গণশুনানি চলাকালে এ দণ্ড প্রদান করেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি প্রথমে জাল দলিলের মাধ্যমে নামজারির আবেদন করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তার কাছে সংশ্লিষ্ট কাগজপত্র ও সইমোহর যাচাইয়ের জন্য চাওয়া হয়। পরে তিনি নতুন তৈরি করা সইমোহর নিয়ে এসে জোরজবরদস্তির চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বর্তমান “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩”-এ ভুয়া কাগজপত্র তৈরি, জালিয়াতি এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, “দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জমি সুরক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। যেকোনো দুষ্কৃতকারীর হাত থেকে জনগণের সম্পত্তি রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com