বুধবার, ১২:৪২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে লাইনচ্যুত বগি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী, চার দশক ধরে বাংলাদেশ একটি আস্থা ও নির্ভরতার নাম হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা

বান্দরবানে কেএনএফ’র সন্দেহভাজন ৫ জন আটক, ২টি অস্ত্র উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

বান্দরবানে সন্ত্রাসী তৎপরতা দমনে র‍্যাবের অভিযান শুরু হওয়ার পর উদ্ধার করা হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র। আটক করা হয়েছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সন্দেহভাজন পাঁচ সদস্যকে।

শনিবার রাতে বান্দরবান জেলা সদরের একটি পাহাড়ি এলাকা থেকে গোপন সূত্রে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা এই অস্ত্র উদ্ধার করে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো রুমা উপজেলার সোনালী ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর লুট হওয়া অস্ত্র কি না তা এখনো জানা যায়নি। এ বিষয়ে র‍্যাব পরে বিস্তারিত জানাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

এর আগে গতকাল থেকে বান্দরবানে সন্ত্রাসী তৎপরতা দমনে শুরু হয় র‍্যাবের সাঁড়াশি অভিযান। এই অভিযানে শতাধিক র‍্যাব সদস্য অংশ নিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম বিষয়ক পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের অভিযান শুরুর কথা জানিয়েছিলেন। শনিবার থেকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় শুরু হয় এই অভিযান। এর আগে অপহরণের ৪৮ ঘণ্টা পর র‍্যাবের অভিযানে উদ্ধার হয় রুমা উপজেলার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীননকে। বর্তমানে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণে সফর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত রুমা ও থানচি থানায় আটটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com