শুক্রবার, ০৭:৩৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বরিশালে বিএনপি নেতার স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর অবস্থা গুরুতর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২০ বার পঠিত

বরিশালের বাবুগঞ্জে মারুফা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর জখম হয়েছেন বিএনপি নেতা মিলন খান।

সোমবার রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা বেগম দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিলন খানের স্ত্রী। তাদের দুটি সন্তান আছে।

মিলন খানের ভাই সবুজ খান জানান, সোমবার রাত ১টা ৩০ মিনিটের দিকে বেশ কয়েকজন অস্ত্রধারী তালা ভেঙে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে জিম্মি করে। মিলন খানের স্ত্রী বাধা দিলে তারা তাকে গলা কেটে হত্যা করে। স্ত্রীকে বাঁচাতে মিলন খান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে মিলন গুরুতর আহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত মিলন খানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com