শনিবার, ০৯:২৪ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ফের বাড়ল বিদ্যুতের দাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

গ্রাহকপর্যায়ে আবার বাড়ল বিদ্যুতের দাম। সরকারের নির্বাহী আদেশে ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বাড়ানো হলো।

আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী মার্চের বিদ্যুতের বিলেই নতুন এ দাম কার্যকর হবে।

এবারও বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হলো। গত ১৪ বছরে এ নিয়ে ১২তমবারের মতো গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো।

সবশেষ ৩০ জানুয়ারি ৫ শতাংশ খুচরা এবং পাইকারিপর্যায়ে ৮ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। তার ১৮ দিন আগে গত ১২ জানুয়ারি খুচরাপর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। এ নিয়ে গত দুই মাসের ব্যবধানে খুচরাপর্যায়ে তিন দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়।

এর আগে গত ২১ নভেম্বর পাইকারি বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। সেই সময় বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়। ইউনিটপ্রতি ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়, যা ডিসেম্বর থেকে কার্যকর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com