শুক্রবার, ০৯:১৭ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পিএসজি’তে মেসির সাথে খেলতে চাই : নেইমার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৭১ বার পঠিত

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিতেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ফরাসি ক্লাবটির হয়ে পাঁচ বছর কাটানোর পর এখন আর নতুন করে কারো কাছে নিজেকে প্রমাণের কোনো প্রয়োজনীয়তা অনুভব করছেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩০ বছর বয়সী নেইমার বলেছেন পিএসজির কেউই এখনো তার সাথে ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি। কিন্তু তিনি এই ক্লাবে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে খেলা চালিয়ে যেতে চান।

গতকাল জে-লিগের ক্লাব উরাওয়া রেডসের বিপক্ষে প্রাক-মৌসুম জাপান সফরে ৩-০ গোলে জয়ের পর নেইমার বলেছেন, ‘আমি এখনো এই ক্লাবেই থাকতে চাই। এখনো পর্যন্ত অবশ্য এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো কিছু আমাকে বলা হয়নি। সে কারণেই আমাকে নিয়ে তাদের পরিকল্পনা কি সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না। কারো কাছে নিজেকে প্রমাণের আর কিছু নেই। এই মুহূর্তে আমি শুধুমাত্র ফুটবল খেলে যেতে চাই। ফুটবল খেলার মধ্য দিয়েই খুশি থাকতে চাই।’

শনিবারের ম্যাচটিতে মেসির সাথে বদলী হিসেবে খেলতে নেমে ৩০ মিনিট মাঠে ছিলেন নেইমার। এখনো তিনি নিজেকে ফিট দাবি করে বলেছেন নতুন কোচ ক্রিস্টোফে গালটিয়ার তার পারফরমেন্সে সন্তুষ্ট কিনা তা নিয়ে বলার সময় এখনো আসেনি। গত মৌসুমের শেষে নিস থেকে পিএসজিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন গালটিয়ার।

এদিকে পিএসজি বস গালটিয়ার বলেছেন, নেইমার ভাল করছে। প্রাক-মৌসুমে তাকে দেখে অনেক বেশি ফিট মনে হচ্ছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ক্লাবের ভবিষ্যত সম্পর্কে জানা যাবে। সে ক্লাব ছেড়ে যাবে নাকি এখানেই থাকবে সে সম্পর্কে আমরা ওই সময় ঘোষণা দিব। আমি এখনো নেইমারের সাথে এ বিষয়ে কথা বলিনি। কিন্তু ক্লাব তার সম্পর্কে কি বলছে সেটা নিয়ে নেইমার একেবারেই চিন্তিত নন।’

জাপান সফরে এ নিয়ে দুটি ম্যাচেই জয়ী হলো পিএসজি। কাল পিএসজির হয়ে গোল পেয়েছেন এমবাপ্পে। বুধবার প্রথম ম্যাচে কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে ২-১ গোলে কষ্টার্জিত জয়ের ম্যাচটি থেকে এমবাপ্পেই মূল একাদশে জায়গা ধরে রেখেছিলেন। ৩৫ মিনিটে কোনাকুনি এ্যাঙ্গেল থেকে এমবাপ্পে ব্যবধান দ্বিগুন করেন।

তার আগে পাবলা সারাবিয়া ১৬ মিনিটে পিএসজি’কে এগিয়ে দিয়েছিলেন। ৭৬ মিনিটে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন আরনাড কালিমুয়েন্ডো।

সোমবার সফরের শেষ ম্যাচে গাম্বা ওসাকার মোকাবেলা করবে ফরাসি চ্যাম্পিয়নরা।

মধ্যমাঠে কাল মাত্র ১৬ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জেইরে-এমেরির পিএসজির জার্সি গায়ে অভিষেক হয়েছে। তার সাথে মধ্যমাঠে আরো ছিলেন মার্কো ভেরাত্তি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com