বুধবার, ১১:৩৪ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু প্রস্তুতি ম্যাচে খেলবেন মেসি, তবে ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ একনেকে ১০ প্রকল্প অনুমোদন গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ আদালতে রায় পেলেও ২০ বছরেও জমির দখল পাননি রহিম ঘরামী, গাছ বিক্রির ২ লাখ টাকাও আটকে থাকার অভিযোগ আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ

পাকিস্তানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ায় ৩ কর্মকর্তাকে বরখাস্ত ভারতে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৭০ বার পঠিত

চলতি বছরের মার্চে ‘ভুল করে’ পাকিস্তানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ভারত সরকার এ কথা জানিয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২-এর ৯ মার্চ একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভুল করে ছোড়ার ঘটনা ঘটে। তদন্তের পর তিনজন কর্মকর্তা এই কাজের জন্য প্রাথমিকভাবে দায়ী। তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।

মার্চে এই ঘটনা ঘটার পরই ভারতের তরফ থেকে দুঃখপ্রকাশ করা হয়। এর পিছনে প্রযুক্তিগত গোলমালের কথা ওই সময় বলা হয়েছিল। পাশাপাশি শুরু হয়েছিল তদন্তও। পাকিস্তানের দাবি ছিল, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমার ১০০ কিলোমিটার ভেতরে শব্দের চেয়ে তিন গুণ গতিতে আছড়ে পড়ে। ক্ষেপণাস্ত্রে বিস্ফোরক না থাকায় বিস্ফোরণ হয়নি।

এই ঘটনার প্রেক্ষাপটে পাকিস্তানে ভারতের প্রতিনিধিকে ইসলামাবাদ ডেকে পাঠায়। তার কাছে প্ররোচনাহীনভাবে ভারতের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। পাকিস্তান এ ব্যাপারে তদন্তও শুরু করে। ওই তদন্তের রিপোর্টে বলা হয়, সেই সময় ক্ষেপণাস্ত্রটি কোনো যাত্রিবাহী বিমানে আঘাত করতে পারত। প্রাণ যেতে পারত সাধারণ মানুষেরও।

এ দিকে ভারতে ওই ঘটনার বিস্তারিত তদন্ত শেষে ওই সময় কর্তব্যরত তিন বিমানবাহিনী কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তিস্বরূপ তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com