শনিবার, ১২:০৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভার ভোটগ্রহণ চলছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৮০ বার পঠিত

জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভার ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আজ বুধবার সকালে শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পাঁচবিবি পৌরসভায় ৭২ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলার পদে ৪৯ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১৭ জন প্রার্থী।

ক্ষেতলাল পৌরসভায় ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মেয়র পদে নৌকা প্রতীকের সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার পদে ছাইদুর রহমান ও হাবিবুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান।

বর্তমানে ক্ষেতলাল পৌরসভায় ৭টি ওয়ার্ডের জন্য সাধারণ কাউন্সিলার পদে ১৬ জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি পৌরসভাতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে বলে জানান পাঁচবিবি পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবীর।

পাঁচবিবি পৌরসভায় মোট ভোটার হচ্ছেন ২১ হাজার ৯১ জন। এর মধ্যে মহিলা ভোটার ১০ হাজার ৮৩১ জন ও পুরুষ ভোটার হচ্ছেন ১০ হাজার ২৬০ জন। ক্ষেতলাল পৌরসভার ভোটার সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৫৬৮ জন। এখানে মহিলা ভোটার ৮ হাজার ৪৮১ জন, তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ১ জন, ও পুরুষ ভোটার ৮ হাজার ৮৬ জন।

এর আগে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য ইভিএম মেশিন সরবরাহসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান পাঁচবিবি পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবীর।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য রয়েছে মোবাইল টিম।

পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী হাবিবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তিনি পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র। এবারও তিনি নৌকা প্রতীকে ভোট করছেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com