শুক্রবার, ০১:১৬ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গণমাধ্যমের শৃংখলা ও পেশাদারিত্ব কে সাংবাদিক, আর কে নন? নিজস্ব সংস্কৃতি রক্ষা করি, জাতীয় চেতনাকে উজ্জীবিত করি গৌরনদী বিদ্যুৎ অফিস সংলগ্ন বন্দরের সড়ক সংস্কারের পরও বেহাল দশা,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি-তথ্যমন্ত্রী

নিউ ইয়র্কের অ্যাটর্নি অফিসে জবানবন্দি দিতে অস্বীকৃতি ট্রাম্পের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৬৩ বার পঠিত

নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্নীতি এবং অনৈতিক চর্চার অভিযোগের বিষয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিসে কোনো প্রশ্নের জবাব দেন নি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে তিনি সংবিধানের পঞ্চম সংশোধনীর আশ্রয় নিয়েছেন।

ট্রাম্প অর্গানাইজেশনের জালিয়াতি নিয়ে তদন্তের অংশ হিসেবে নির্ধারিত সময় বুধবার নিউ ইয়র্ক স্টেইটের অ্যাটর্নি জেনারেল অফিসে হাজির হন ট্রাম্প। পরে এক বিবৃতিতে তিনি বলেন, তার আইনজীবী এবং উপদেষ্টাদের পরামর্শে তিনি আইন কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্প বলেন, দেশের সংবিধান প্রতিটি নাগরিকের যে অধিকার এবং সুবিধা দিয়েছে তার আলোকে তিনি জবাব দেয়া থেকে বিরত থাকেন। এর আগে গত মাসে এই তদন্তে সাক্ষ্য দেন ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র এবং মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

বুধবার জবানবন্দি দিতে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল অফিসের উদ্দেশ্যে ট্রাম্প টাওয়ার ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের লক্ষ্য করে থামস আপ দেখান সাবেক প্রসিডেন্ট। এ সময় তার মধ্যে স্বভাবসুলভ বেপরোয়াভাব ছিল।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প অর্গানাইজেশনের আর্থিক জালিয়াতি নিয়ে তদন্ত শুরু করে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস দাবি করেন, ব্যবসায়িকভাবে বেশি লাভের সুবিধা নিতে এবং সম্পদের মূল্য বৃদ্ধি করতে ট্রাম্প অর্গানাইজেশন মিথ্যা ও বিভ্রান্তিকর আর্থিক নথি ব্যবহার করেছে যার উল্লেখযোগ্য তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে।

বুধবার দেয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, যখন কারো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা তার আশপাশের মানুষেরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ‘উইচ হান্টের’ মুখে পড়ে, যাকে কিছু আইনজীবী, ভুয়া সংবাদমাধ্যম সমর্থন দেয়। সেখানে তার জন্য কোনো বিকল্প পথ খোলা থাকে না।

ট্রাম্প বলেন, গত সপ্তাহে ফ্লোরিডায় তার মার-আ-লাগো রিসোর্টে এফবিআইয়ের অভিযান তাকে সাক্ষ্য না দিতে আরো বেশি শক্তি যুগিয়েছে।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com