শুক্রবার, ০৭:৪৬ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

দিল্লিতে চারজনের শরীরে মাঙ্কিপক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২১৬ বার পঠিত

ভারতের দিল্লিতে বুধবার চারজনের শরীরে মাঙ্কিপক্স মিলেছে। মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সতর্কতা ঘোষণা করেছেন।

করোনার মতো না হলেও, দিল্লিতে ধীরে ধীরে বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীদের রক্তের নমুনা জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি তাদের আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভারতে মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর খোঁজ প্রথম পাওয়া যায় কেরালায়। তারপর সেখানে আরো কয়েকজন রোগীর সন্ধান পাওয়া গেছে। তারা সকলেই বিদেশ থেকে ভারতে এসেছিলেন।

বুধবার সংবাদমাধ্যম এনডিটিভিকে ডাব্লিউএইচওর মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, এখনই সতর্ক না হলে মাঙ্কিপক্স নিয়ে সমস্যা বাড়তে পারে। ফলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সৌম্যা জানিয়েছেন, ১৯৭৯-৮০ সালের পর ভারতে আর স্মলপক্সের ভ্যাকসিন দেয়া হয়নি। মাঙ্কিপক্স যেভাবে ছড়াতে শুরু করেছে, তাতে টিকাকরণ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। প্রয়োজনে আবার ওই টিকা দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

সৌম্যা জানিয়েছেন, মাঙ্কিপক্স নিয়ে এখনো প্রাথমিক স্তরের গবেষণা চলছে। তবে স্মলপক্সের টিকা যে এই রোগের ক্ষেত্রে কাজ করছে, তা কিছুটা হলেও পরিষ্কার। ফলে পরীক্ষারগুলোতে নতুন করে স্মলপক্সের টিকা প্রস্তুত করা প্রয়োজন। বস্তুত, এর জন্য সিরাম ইনস্টিটিউটকেও উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন সৌম্যা।

তবে একইসাথে তিনি বলেছেন, স্মলপক্সের টিকা মাঙ্কিপক্সের ক্ষেত্রে কত দূর কার্যকরী তা এখনো প্রমাণসাপেক্ষ। বিজ্ঞানীরা তা নিয়ে গবেষণা করছেন।

চিকিৎসক এবং বিজ্ঞানীরা অবশ্য জানিয়েছেন, মাঙ্কিপক্স করোনার মতো দ্রুত ছড়াতে পারবে না। কিন্তু তাই বলে নতুন এই রোগকে হাল্কাভাবেও নেয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com