শনিবার, ১০:৪২ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য

ডিসেম্বরেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হবে : ইমরান খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

চলতি ডিসেম্বর মাসেই পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় জিও টিভি এই খবর জানিয়েছে।

পিটিআই এর আগে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)-এর জোট সরকারকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিলেন। যদি এমনটা না হয় তাহলে গত মাসে ইমরান খানের ঘোষণা অনুযায়ী খাইবার পাখতুনখায়া এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হবে।

এদিকে ক্ষমতাসীন জোট, যেটি প্রাথমিকভাবে পিটিআই-এর পদক্ষেপকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল তারা এখন অবস্থান পরিবর্তন করেছে এবং তার প্রতিদ্বন্দ্বীকে প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে। ইতোমধ্যে ভাক্কর, মিয়ানওয়ালি, পাকপত্তন এবং সাহিওয়ালের আইন প্রণেতাদের সাথে একটি পরামর্শমূলক অধিবেশনে সভাপতিত্ব করেছেন ইমরান খান।

সূত্র জানায়, সদস্যরা প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ইমরান খান আইনপ্রণেতাদের বলেছেন যে ডিসেম্বরেই প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হবে। এবং ২০ ডিসেম্বরের আগেই তারিখ প্রকাশ করা হবে।

ইমরান খান বলেন, ‘পিএমএল-কিউ আমাদের ঘনিষ্ঠ মিত্র। আমরা আমাদের সিদ্ধান্তের কথা তাদের জানিয়েছি।’ তিনি উল্লেখ করেছেন যে পিএমএল-কিউ প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার বিষয়ে পিটিআইয়ের সাথে একমত।

তিনি বলেন, ‘আমাদের রাজনীতি দেশের ঊর্ধ্বে নয়। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।’

পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের স্পিকার সিবতাইন খানও বলেছেন যে পরিষদের সব সদস্য ইমরান খানের সিদ্ধান্তকে সমর্থন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com