সোমবার, ০১:৪০ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল আবারও বড় রদবদল আসছে মন্ত্রিসভায় গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন 

টি-টোয়ান্টি বিশ্বকাপ : ফাইনালে লারা এগিয়ে রাখছেন পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

এই বছরের টি-টোয়ান্টি বিশ্বকাপের ফাইনাল মনে করিয়ে দিচ্ছে ১৯৯২ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালের কথা। সে বারও মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচটি হয়েছিল। ব্রিটিশদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এ বারের এই লড়াইয়েও ব্রায়ান লারা এগিয়ে রাখছেন পাকিস্তানকেই।

এই লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা এগিয়ে রাখছেন পাকিস্তানকেই। তিনি চান, ট্রফি এবার এশিয়ায় আসুক। আর সচিন টেন্ডুলকরের বাজি আবার ইংল্যান্ডের দিকে। তার স্বপক্ষে কিছু যুক্তিও দিয়েছেন সচিন।

শনিবার ২০২২ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে যোগ দিয়ে ক্রিকেটের দু’কিংবদন্তি বিশ্বকাপ ফাইনাল নিয়ে একেবারে ভিন্ন মেরুতে অবস্থান করছেন।

লারা পরিষ্কার বলেন, ‘আমি মনে করি, ব্যক্তিগত খেলোয়াড়দের নৈপুণ্যের দিক থেকে পাকিস্তান টিম বেশ ভালো। ইংল্যান্ডও খুব সুগঠিত ক্রিকেট খেলছে। তবে আমি ট্রফিটি এশিয়ায় দেখতে চাই।’

সচিন তেন্ডুলকরের যুক্তি অন্য। তার ভোট আবার ইংল্যান্ডের দিকে। সচিন বলেন, ‘গ্রাউন্ড ডাইমেনশন দেখে, আমি ইংল্যান্ডকেই ভোট দেব। পাকিস্তানের গতি আছে। ওরা সঠিক সময়ে সেরা ছন্দে ফিরেছে। কিন্তু ইংল্যান্ড স্কোয়ার অফ উইকেট খেলতে পারবে। মেলবোর্নে যেখানে বাউন্ডারি লম্বা। সোজা সীমানা ছোট। সেখানে তারা সুবিধে পাবে।’ তবে মাস্টার ব্লাস্টার এটাও স্বীকার করে নিয়েছেন যে, পাকিস্তান ঠিক সময়ে নিজের সেরা ছন্দে ফিরেছে। ফাইনালেও যে তারা পিচিয়ে রয়েছে, এমনটা ভাবলে ভুল করা হবে।

বৃষ্টির কারণে রোববার ফাইনাল ম্যাচে বল মাঠে না গড়ানোর সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সোমবার রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টি হয়, তবে পাকিস্তান-ইংল্যান্ড দু’দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com