শুক্রবার, ০৪:০২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

জ্বালানি সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৫৩ বার পঠিত

দুই সপ্তাহের বেশি সময় ধরে দ্বীপরাষ্ট্রটিতে জ্বালানি তেলের কোনো আন্তর্জাতিক সরবরাহ আসছে না। ফলে দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র সঙ্কট। ছবিঘরে থাকছে সঙ্কটের কিছু চিত্র।

প্রেসিডেন্টের বাসভবনে
জ্বালানির দাবিতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের সামনে গাড়ি নিয়ে জড়ো হয়েছেন একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা একপর্যায়ে প্রেসিডেন্টের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করেন। তাদের সরাতে গেলে এক পুলিশ কর্মকর্তার সাথে তর্কে লিপ্ত হতে দেখা যায় দুই বিক্ষোভকারীকে।

গ্রেফতারকৃতদের মুক্তি দাবি
প্রেসিডেন্টের বাসভবন অবরোধ করার সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। তবে এতে বিক্ষোভ থামানো যায়নি। বরং গ্রেফতার হওয়াদের মুক্তি দাবিতে পতাকা ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে আবার প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করেন আন্দোলনকারীরা।

গাড়ির লম্বা লাইন
কোনো পেট্রল পাম্পে তেল নেই। রাস্তার দুপাশে মাইলের পর মাইল জ্বালানি সংগ্রহ করতে আসা গাড়ি এবং মোটরসাইকেল দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

রান্নার গ্যাসও নেই
গ্যাসের অভাবে রান্না করতে পারছেন না অনেকে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রাস্তায় একজনকে দেখা যাচ্ছে সাইকেলে রান্নার গ্যাসের একটি সিলিন্ডার নিয়ে বাসায় যাচ্ছেন।

দুই পা ভরসা
জ্বালানি সঙ্কটে রাস্তায় গণপরিবহণও ঠিকমতো চলছে না। ফলে অনেকেই বাসা থেকে বের হয়ে হেঁটেই যাতায়াত করছেন। অর্থনৈতিক পরিস্থিতি স্থবির হয়ে পড়ায় অফিস আদালতেও ঠিকমতো কার্যক্রম চলছে না।

মোটরসাইকেলের জট
কিছু দূরের পথ যেতে মধ্যবিত্তদের ভরসা মোটরসাইকেল। কিন্তু জ্বালানি না পাওয়ায় অনেকেই চালাতে পারছেন না নিজের মোটরসাইকেল। আবার লাইনে দাঁড়িয়ে না থাকলে তেল পাওয়ার সম্ভাবনাও থাকবে না। এজন্য কাজ বাদ দিয়ে অনেকেই নিজের মোটরসাইকেল নিয়ে ভোর থেকেই দাঁড়িয়ে আছেন লম্বা লাইনে। কখন জ্বালানি পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কিনা জানেন না কেউ।

বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী
কেবল প্রেসিডেন্টের বাসভবন নয়, ঘেরাওয়ের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও। ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের সামনে প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়ার অঙ্গসংগঠন সামাগি ভানিতা বালাওয়েগায়া-র কর্মীদের ঠেকানোর চেষ্টা করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভিক্ষুরাও রাজপথে
ছাত্র-জনতার সাথে রাজপথে নেমেছেন বৌদ্ধ ভিক্ষুরাও। কলম্বোতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ করছেন তারা। তাদের দাবি- প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে পদত্যাগ করতে হবে।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com