শুক্রবার, ০৫:৩৬ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

জলঢাকা জাতীয় পার্টির সভাপতি এমপি মেজর রানা সম্পাদক সাইদার রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৬৩ বার পঠিত

নীলফামারীর জলঢাকায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রথম অধিবেশনে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী দলীয় কার্যালয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট এনকে আলম চৌধুরী।

এতে জলঢাকায় জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদার রহমান বুলু।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেলের (অব.) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান। বিশেষ অতিথি ছিলেন- রংপুর মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসির, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য লে. কর্নেল (অব.) মো. তসলিম উদ্দীন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ছিদ্দিকুল ইসলাম সিদ্দিক, নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে ২২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.)। সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইদার রহমান বুলু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com