বৃহস্পতিবার, ১২:১১ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌তে ৯ কিলো যানজট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

টাঙ্গাইলে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে যান চলাচ‌ল বিঘ্নিত হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার হা‌তিয়া থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত নয় কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়ে‌ছে।

মঙ্গলবার রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ঘন কুয়াশার কার‌ণে দৃ‌ষ্টিসীমার ৪০ মিটার নিচে হওয়ায় বঙ্গবন্ধু সেতু‌তে রাত ১টা থে‌কে সেতুপূর্ব ও প‌শ্চিম টোলপ্লাজার সাতটি বু‌থের ম‌ধ্যে পাঁচ‌টি বন্ধ ক‌রে দেয়া হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টার দি‌কে কুয়াশা কিছুটা কমে যাওয়া এবং মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টির কার‌ণে সেতু‌তে সাত‌টি বুথই চালু ক‌রে দেয় কর্তৃপক্ষ।

প‌রিবহ‌নের চালকরা জানান, ঘন কুয়াশার কার‌ণে সাম‌নের কিছু দেখা যায় না। এছাড়া সেতু‌তে ক‌য়েক‌টি টোল বুথ বন্ধ থাকায় মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। যাত্রীদেরও মারাত্মক ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে সেতুতে পাঁচটি টোল বুথ বন্ধ রাখা হয়। রাত থে‌কেই বুথগু‌লো বন্ধ ছিল। এতে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যায়। ফ‌লে কোথাও কোথাও প‌রিবহ‌নের দীর্ঘ লাইন সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হ‌বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com