বুধবার, ১২:৩৩ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী, চার দশক ধরে বাংলাদেশ একটি আস্থা ও নির্ভরতার নাম হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

গুগল ম্যানেজারকে জোর করে বিয়ে, চাইলেন ৪৯ লাখ টাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এক গুগল ম্যানেজারকে আটকে রেখে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই গুগল ম্যানেজারের নাম গণেশ শঙ্কর। তিনি বেঙ্গালুরুতে গুগলের সিনিয়র ম্যানেজার পদে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন গণেশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট শিলং-এ এমবিএ পড়ার সময় ভোপালের বাসিন্দা সুজাতার সঙ্গে পরিচয় হয়েছিল গণেশের। তিনি পুলিশকে জানিয়েছেন, তাকে মিথ্যা বলে ভোপালের কমলা নগর থানা এলাকায় ডেকে নেওয়া হয়। এরপর জোর করে নেশা করানো হয়েছিল। আর নেশাগ্রস্ত অবস্থাতেই বিয়ে হয় সুজাতার সঙ্গে।

তখন সুজাতা এবং তার পরিবারের সদস্যরা বিয়ের বেশকিছু ছবি তোলেন। এরপরেই ওই পরিবার গণেশের কাছে ৪০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯ লাখ ৫৬ হাজার ২৮১ টাকা) দাবি করে বলে অভিযোগ। এমনকি টাকা না দিলে তারা তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেয়।
কমলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিল কুমার বাজপাই বলেছেন, ‘গণেশের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সুজাতা, তার বাবা কমলেশ সিং, তার ভাই শৈভেশ সিং এবং তার শ্যালক বিজেন্দ্র কুমার। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com