বুধবার, ১২:৩৪ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী, চার দশক ধরে বাংলাদেশ একটি আস্থা ও নির্ভরতার নাম হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

কর্মবিরতিতে ঢাকা মেডিক্যালের চিকিৎসক-নার্স, অসহায় রোগীর স্বজনরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পঠিত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আজ দুপুর সাড়ে ১২টার পর থেকে কর্মবিরতিতে চলে গেছেন। তাদের সাথে একাত্বতা প্রকাশ করেছেন নার্সরা। এরপর থেকে অসহায় হয়ে পড়েছেন মেডিক্যালে ভর্তি হতে আসা রোগী ও স্বজনরা।

সরেজমিনে দেখা যায়, গতকাল মাদারীপুর থেকে সেবা নিতে রোগীকে নিয়ে এসেছেন মা তারাবুন নেছা।

তিনি বলেন, জরুরিভাবে আমি আমার ছেলেকে নিয়ে আসি। কিন্তু এখনো ভর্তি করাতে পারিনি। কোনো ডাক্তার বা নার্সকে দেখিনি সকাল থেকে। এখন কি করব?

এমন পরিস্থিতিতে ঢাকা মেডিক্যলে ঘুরে দেখা যাচ্ছে, প্রতিটি কেবিন ও মেঝে অবস্থানরত রোগী ও তার স্বজনের চোখে মুখে হতাশার ছাপ। অ্যাম্বুলেন্স করে রোগী আসছে জরুরি সেবা নিতে। কিন্তু ডাক্তার না থাকায় তারা ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছে। কেউ অপেক্ষায় আছে। কেউ আশায় আছে, হয়তো কোনো সমাধান আসবে অতিদ্রুত।

এদিকে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে কমপ্লিট শাটটডাউনের ডাক দিয়েছেন চিকিসকরা।

রোববার দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান ঢামেকের নিউরো সার্জারি বিভাগের ডা. আব্দুল আহাদ।

তিনি বলেন, সারাদেশের সব হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপদ নিশ্চিতে আর্মিসহ নিরাপত্তা বাহিনীর মোতায়েন করতে হবে। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com