সোমবার, ০৬:৩৫ অপরাহ্ন, ২২ জুন ২০২৬, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন

ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে অফিস শুরু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২২০ বার পঠিত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিসসমুহ আজ থেকে শুরু হয়েছে।

আজ মঙ্গলবার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খুলেছে।

গত শনিবার থেকে ঈদের ছুটি শুরু হয়। তিন দিনের ছুটি শেষ হয় সোমবার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনি, রবি ও সোমবার সরকারি সাধারণ ছুটি ছিল।

ঈদের ছুটির আগে দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। গত রোববার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তারা জানান, সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী ১৭ জুলাই রোববার মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা অফিসে এসেছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণলায়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি শেষে অফিস খুলেছে। কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি খুবই কম। যারা এসেছেন তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। সচিবালয় জুড়ে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com