শুক্রবার, ০৮:৪৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আইসিইউ-তে ভর্তি লতা মঙ্গেশকর, করোনা আক্রান্ত বর্ষীয়ান গায়িকা

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৯৫ বার পঠিত

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আইসিইউতে রয়েছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন লতা। করোনা সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে লতা মঙ্গেশকর আপাতত স্থিতিশীল রয়েছেন বলেই দাবি পরিবারের। বয়সের কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। সেবার ভাইরাল চেস্ট ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় করোনাকালে বেশ সাবধানতা বজায় রেখেই চলেছিলেন এই কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী। কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না বর্ষীয়ান এই সংগীতশিল্পী। ধারণা করা হচ্ছে, তাঁর পরিবারেরই কোনো সদস্য বা পরিচারিকার থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি।

কিংবদন্তী গায়িকার পরিবারের তরফে বলা হয়েছে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে। তবে তার ব্যক্তিগত গোপনীয়তা যাতে রক্ষা করা হয়, সেই অনুরোধও রেখেছেন লতার পরিবার।

ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি৯৩ বছর বয়স হয়েছে লতা মঙ্গেশকরের। দাদাসাহেব ফালকে-সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার রয়েছে তার ঝুলিতে। একটা সময় ভারতে গানের দুনিয়াকে একাই শাসন করেছেন লতা। তার কোকিলকণ্ঠে আজও মুগ্ধ হন উপমহাদেশের অনেকেই। ২৫ হাজারেরও বেশি গান তিনি গেয়েছেন। ১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা । সঙ্গীত জগৎের অবিসংবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী । ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি । এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কন্ঠের জাদুতে বুঁদ প্রজন্মের পর প্রজন্ম। ১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করবার নিরিখে ‘গিনেস বুক’-এ নাম উঠেছিল কোকিলকন্ঠীর। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করবার অনন্য নজির গড়েছেন লতা মঙ্গেশকর। ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয়েছে। ৯২ বছর বয়সী এই শিল্পী ভীষণ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়।

টুইটারের মাধ্যমে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে, তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ফ্যানেরা। দ্রুত সেরে উঠুক সবার প্রিয় লতা দিদি, প্রার্থনা গোটা দেশের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com