বুধবার, ১২:৩১ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

অতিরিক্ত যাত্রী বহনে বরিশালে তিন লঞ্চকে জরিমানা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৬২ বার পঠিত

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ঢাকাগামী তিনটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লঞ্চের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে এ জরিমানা করা হয়।

বরিশাল নদীবন্দরে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টাযর দিকে ঢাকামুখী তিনটি লঞ্চকে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক ও বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এমভি পারাবত-১৮, পারাবত-১০ ও এমভি সুরভী-৯ লঞ্চকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে লঞ্চগুলোকে জরিমানা করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ঘাট থেকে ছেড়ে দেওয়া হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com