বুধবার, ১১:৫৩ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু প্রস্তুতি ম্যাচে খেলবেন মেসি, তবে ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ একনেকে ১০ প্রকল্প অনুমোদন গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ আদালতে রায় পেলেও ২০ বছরেও জমির দখল পাননি রহিম ঘরামী, গাছ বিক্রির ২ লাখ টাকাও আটকে থাকার অভিযোগ আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

অতিরিক্ত গরমে ৪ দিনে হাসপাতালে বরিশালের ১২ শিক্ষার্থী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৯৫ বার পঠিত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত চার দিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ শিক্ষার্থী।

উপজেলার কামারখালী কেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের ভর্তি করা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গরমে শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।

প্রধান শিক্ষক জলিলুর রহমান আখন্দ বলেন, অর্ধবার্ষিক পরীক্ষায় সোমবার সাতজন, রোববার একজন, শনিবার তিনজন এবং বৃহস্পতিবার আরেকজন পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। তারা সবাই ক্লাস নাইন ও টেনের শিক্ষার্থী এবং বিকেলের শিফটে পরীক্ষা দিচ্ছিল।

তিনি বলেন, শ্বাসকষ্ট শুরু হওয়ার পর তাদের সবাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেছেন তারা এখন ভালো আছেন।

প্রধান শিক্ষক বলেন, পরীক্ষার হলে ফ্যানও রয়েছে। তারপরও অতিরিক্ত গরম হওয়ায় এই ঘটনা ঘটছে বলে মনে হয়। যেহেতু পরীক্ষার ভবনটি টিনশেড এ কারণে অত্যাধিক গরম লাগে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com