শনিবার, ১০:৪৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির নাম ভাঙিয়ে আ.লীগ নেতার দাপট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বাঁশখালীতে বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে পৌরসভা বিএনপির এক সিনিয়র নেতার নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী শাসনামলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন, ভোট ডাকাতি, জুলাই আন্দোলনে ছাত্রদের দমন-পীড়নে সরাসরি ভূমিকা রেখেছিলেন মোস্তফা আলী। সাবেক এমপি মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তোফাইল ও চাম্বল আওয়ামী লীগ নেতা মুজিব চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে সময় পুলিশি হয়রানি, জলদস্যুতা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মাধ্যমে রাতারাতি কোটিপতি হয়ে ওঠেন বলেও অভিযোগ রয়েছে। পৌরসভা ছাত্রদল নেতা সফিকুল ইসলাম বলেন, মোস্তফা আলী মুখোশধারী ব্যবসায়ী, আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতের কর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুল হকের সঙ্গে যোগসাজশে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাঁশখালী থানার এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হলেও সম্প্রতি বিএনপির কিছু নেতার মাধ্যমে অর্থের বিনিময়ে প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করার চেষ্টা করছেন। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com