বুধবার, ০১:২০ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জুলাই যোদ্ধা হাসান, ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জহির উদ্দিন স্বপন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

দীর্ঘ প্রায় তিন মাস সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম মাঠ পর্যায়ের সৈনিক ও ছাত্রদল নেতা হাসান। গতকাল ১৬ অক্টোবর সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আজ ১৭ অক্টোবর সকাল ১১টায় তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও গৌরনদী-আগৈলঝাড়া আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন। বর্তমানে নিজ গ্রামের বাড়ী সরিকল অবস্থানরত সাবেক এই সংসদ সদস্য “সাহসী রাজনৈতিক কর্মী জুলাই যোদ্ধা হাসানকে” ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন বলেন, “হাসানের সুস্থতার খবর পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি একজন নির্ভীক মাঠকর্মী, তার মতো নেতা আমাদের দলের সম্পদ।”
তিনি আরও জানান, হাসান ও তার পরিবারের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।
সাক্ষাৎকালে গৌরনদী প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com