সোমবার, ১২:০৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদীতে হাজী বংশের মিলন মেলা দোয়া ও পরিচিতি সভা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম পিঙ্গলাকাঠি গ্রামের হাজীপাড়ার বাসিন্দাদের এক ঐতিহাসিক মিলন মেলা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মোহাম্মদ মকবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যা সাতটায় মিলন মেলাটি অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী পরিবার হাজী বংশটি উপজেলার সর্বত্র বনেদি বংশ হিসেবে পরিচিত। শুক্রবার সন্ধ্যায় যখন মিলনমেলাটি শুরু হয় তিন শতাধিক হাজী বংশের লোকজন সেখানে জড়ো হয়ে দোয়া ও পরিচিতি সভায় অংশগ্রহণ করে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব মাওলানা শামসুল হক হাওলাদার, অবসরপ্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন হাওলাদার, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রকৌশলী আলহাজ্ব মোহাম্মদ আলমগীর হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দিন প্যাদা, আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ মহাসিন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এ পি পি এডভোকেট নাসির উদ্দিন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জহিরুল ইসলাম, নুরে আলম সিদ্দিকী পলাম, সাংবাদিক আবু সাঈদ খন্দকার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রান্তি এসোসিয়েট এর লিমিটেড এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এডমিন মোঃ সিদ্দিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com