শনিবার, ১২:১৬ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুজন মিয়া (৩৫) নামের জেলা বারের এক আইনজীবী খুন হয়েছে। রবিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, আইনজীবী হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবে বলে জানিয়েছে।

জানা যায়, সুজন শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা। রবিবার রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে একটি ফুচকার দোকানের পাশে ছিলেন। এ সময় তাকে ৫ থেকে ৬ দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এমন চাঞ্চল্যকর ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সুজনের এমন মৃত্যুতে আইনজীবীরা শোক ও ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com