বুধবার, ০১:১৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক সভা

এ.এস মামুন
  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পঠিত
‎বরিশালের গৌরনদীতে ‘তড়কা’ বা অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন ও প্রানী সম্পদ বিভাগের উদ্যোগে গৌরনদীর বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও  গো-মাংশ ব্যবসায়ীদের সাথে এক সভা মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  অনুষ্ঠিত হয়। ‎
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ,গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরিফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি। ‎উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শেখ আরিফুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অ্যানথ্রাক্স রোগের ভয়াবহতা তুলে ধরেন ভেটেনারি সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ। ‎সভায় বক্তব্য রাখেন  ব্যবসায়ী মো. সোহেল হাওলাদার, মো. বাবুল প্রমূখ।  ‎বক্তারা বলেন, অ্যানথ্রাক্স একটি প্রাণঘাতী সংক্রামক রোগ যা মানুষ ও পশু—উভয়ের জন্যই সমান ঝুঁকিপূর্ণ। এটি প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। গবাদিপশুদের সময়মতো টিকা প্রদান, রোগাক্রান্ত বা মৃত পশুকে সঠিকভাবে মাটিচাপা দেওয়া এবং অস্বাস্থ্যকর মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকার উপর জোর দেন বক্তারা। ‎অনুষ্ঠানে জানানো হয়, “অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতা ও সতর্কতাই প্রধান প্রতিকার।” সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গবাদিপশু মালিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com