রবিবার, ০২:৪৭ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

“দুঃখের আবাদ”_______ তাজমি তাজিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

আচ্ছা তোমার এতো দুঃখ কেন?
দুঃখ এতো কেন পুষে রাখো?
আমি দুঃখকে ভালোবাসি,
দুঃখের আবাদ করি!
সবাই যখন সুখ সুখ করে মরিয়া,
আমি তখন দুঃখের বাসর সাজাই
ভালোবাসার ফুল দিয়ে
নানা রঙে রাঙিয়ে তুলি,
যে পথে সুখ চলে গেছে
সে পথে কি আর দুঃখ যাবে?
চিরকালই সে আমার রবে
এটা কেউ নিতে আসবে না
তাই আমি ওকেই ভালোবাসি!
সবাই যাবে চলে সুখকে ভালোবেসে
কিন্তু ও থেকে যাবে আমার আপন হয়ে,
তাই ওকেই ভালোবাসি আমার সর্বস্ব দিয়ে
আমি জয়ী হয়েছি,
এ হৃদয়ে দুঃখকে ঠাঁই দিতে পেরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com