বৃহস্পতিবার, ০৪:৫৮ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা  অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ গৌরনদীতে খাসজমিতে দোকান বরাদ্দ, ভিক্ষার থালা ছেড়ে আত্মমর্যাদার পথে দুই হতদরিদ্র মানুষ ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় গৌরনদীর পুত্রবধূ ঝুমুরের মৃত্যু, স্বামীর মানসিক নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ বার্থীতে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্টুর নির্বাচনী প্রস্তুতি সভা দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টাকার বিনিময়ে কলরেকর্ড বিক্রি, চার পুলিশ গ্রেপ্তার বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম বিদায়টা আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের দিন: মেসি

মক্কায় আরো এক হজযাত্রীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৪৫ বার পঠিত

সৌদি আরবের মক্কায় মোঃ আবদুল গফুর মিয়া (৬১) নামের আরেক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল গফুর মিয়া টাঙ্গাইলের সখিপুর উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-BY 0062202।

এ নিয়ে সৌদিতে পবিত্র হজ পালনে গিয়ে সাত বাংলাদেশীর মৃত্যু হলো। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুজন নারী। এর মধ্যে মক্কায় পাঁচ ও মদিনায় দুজন মারা গেছেন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে মঙ্গলবার দিবাগত রাত ২টা এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এখন পর্যন্ত ৪৪ হাজার ২৩৩ জন বাংলাদেশী হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৪৮ জন।

পবিত্র হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ছয় বাংলাদেশী হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মোঃ হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মোঃ জাহাঙ্গীর কবির।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২২ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com