বৃহস্পতিবার, ০২:১০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

অতিরিক্ত ঘুমে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৮৫ বার পঠিত

কম ঘুম যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক তেমনি বেশি ঘুমও ডেকে আনতে পারে বিপদ। শরীর সুস্থ থাকতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের রোজ ৭-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তার মধ্যে রাতের ঘুম সবার জন্য অনেক বেশি জরুরি। অনেকের ক্ষেত্রে দেখা যায়, সকালে ঘুম সহজে কাটে না। সারাদিন চোখে ঘুম ঘুম ভাব থাকে। আর ঘুম ভাব থেকে সারাদিনের কাজেও ভুল করে ফেলেন। এখন প্রশ্ন হলো, এই ঘুম ঘুম ভাব কীভাবে কাটাবেন। আসুন জেনে নেই সেগুলো কি কি-

ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

দীর্ঘ সময় ঘুমানোর ফলে শারীরিক ক্রিয়াকলাপ কম হয়ে যায়। এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। কয়েক বছর আগে টোকিও বিশ্ববিদ্যালয়ের করা এক  গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি ৯ ঘন্টার বেশি ঘুমায় এমন ব্যক্তির শরীরে ডায়াবেটিসের ঝুঁকি বেশি।

হৃদরোগের ঝুঁকি বাড়ে

আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময়ের ঘুম বাম ভেন্ট্রিকুলারের ওজন বাড়িয়ে দিতে পারে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। আর একটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ঘুমানোর কারণে স্ট্রোকের ঝুঁকি ৪৬ শতাংশ বৃদ্ধি পায়। যেসব নারীরা ৯ থেকে ১১ ঘণ্টা ঘুমান তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা ৩৮ শতাংশ বৃদ্ধি পায়।

ডিপ্রেশন বাড়ে

দীর্ঘ সময় ঘুমানোর ফলে আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে এবং এটি হতাশার দিকেও নিয়ে যেতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ ঘুম শারীরিক ক্রিয়াকলাপকে হ্রাস করে। আর এর প্রভাব মন মেজাজের ওপরেও পড়ে।

পিঠে ব্যথার সমস্যা

যারা চেয়ারে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে তারা যদি দীর্ঘ সময় ধরে ঘুমায়, তাহলে তাদের পিঠে ব্যথা, ঘাড়, কাঁধে ব্যথার সমস্যা হতে পারে।  আর এর ফলে আপনার কাজের ওপরেও প্রভাব পড়তে পারে।

ওবেসিটি

ঘুমের পরও ক্লান্তি? মোটা হয়ে যাচ্ছেন না তো?ওবেসিটি থাকলে বা শরীরের মেদ জমলে সারা দিন ঘুম পায়। ঘুরেফিরে বারবার ক্লান্তি আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com